বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার জেলা প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়নের অভিযানে হ্নীলা চৌধুরীপাড়া এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।আজ সোমবার (২২ মে) সকালে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপি’র একটি টহলদল চৌধুরীপাড়াএলাকার নাফ নদী সীমান্তে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা কালে পরিত্যক্ত অবস্থায় এই ইয়াবার চালান উদ্ধার করেন।

এসময় বিজিবি টহলদল এক ব্যক্তিকে সাঁতরে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে এবং তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাকে চ্যালেঞ্জ করে। ওই ব্যক্তি দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই লোকালয়ের মধ্য দিয়ে দৌঁড়ে দ্রুত পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে উক্ত ব্যক্তির ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে তার ভেতর হতে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত এলাকায় দুপুর ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।