খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলাতে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার(১৮ মে) সকাল ১১টায় মানিকছড়ি-বড়বিল আন্ত: আঞ্চলিক সড়কে পাঞ্চারাম পাড়া পুরামসজিদ সংলগ্ন মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

জেলার মানিকছড়িতে বালুবাহী ট্রাক্টর ও মোটর সাইকেল সংঘর্ষে আইয়ুব আলী(৩৯) নামের ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক নিহত হয়েছে। নিহত আইয়ুব আলী উপজেলার বড়বিল এলাকার মৃত আব্দুল ছাদেকের বড় ছেলে। সংসারে তার স্ত্রী, দুই কন্যা সন্তান ও এক পুত্র সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বালুবাহী দুটি ট্রাক্টর বড়বিল থেকে মানিকছড়ি সদরের দিকে আসছিল এবং মোটর সাইকেল আরোহী আইয়ুব আলী বড়বিলের দিকে যাওয়ার পথে সামনে থাকা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

আহত অবস্থায় স্থানীয়রা আইয়ুব আলীকে উদ্ধার করে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনচারুল করিম মোটর সাইকেল চালক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের সুরত হালের কাজ চলছে এবং দুর্ঘটনায় কবলিত মোটর সাইকেল ও ট্রাক্টর দুইটি পুলিশ হেফাজতে আনা হয়েছে। আইনগত পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।