মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার): কক্সবাজারের ঈদগাঁওতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থ দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ তাকে আটক করা হয়। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এ তথ্য জানান।
এএসআই আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্স সহ থানার আওতাধীন এলাকা হতে তাকে গ্রেফতার করে।সে জি,আর ২২১/০৩ নম্বর মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থ দণ্ডও দেয়া হয়েছে।
আটককৃত আসামি আবছার কামাল ঈদগাঁও ইউনিয়নের জঙ্গল মাছুয়াখালীর বদর আলীর পুত্র।তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
Post Views: 177



