খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলাতে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী কম্বল ত্রিপুরা(২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। জেলাতে সোর্স গোপন সংবাদের ভিত্তিতে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। শনিবার(০৬ মে) রাত অনুমান ০১.০৫ ঘটিকার সময় আসামীর তাঁর নিজ বাড়ী হইতে তাঁকে গ্রেফতার করা হয়।
আসামী খাগড়াছড়ি সদর থানাধীন ০৫নং ভাইবোনছড়া ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের বেজাচন্দ্র পাড়ার বাসিন্দা যতেন্দ্র ত্রিপুরার ছেলে কম্বল ত্রিপুরা(২৫)। গ্রেফতারে নেতৃত্ব দেন এসআই(নি:) মো: তৌকিক হোসেন, এএসআই(নি:) মো: সাইদুর।
উল্লেখ্য, খাগড়াছড়ি সদর থানার মামলা নং-০৪, জিআর নং-১৮৮/১৯ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ৯(৩)এর মৃত্যু দন্ডে দন্ডিত ও এক লক্ষ টাকা অর্থ দন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভুক্ত আসামী তিনি।
Post Views: 208




