আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন আবার উত্তপ্ত হয়ে উঠেছে। সম্প্রতি দুই যুবলীগ নেতা মারাত্মকভাবে অাহতের ঘটনায় উত্তেজনও চলছে। গত শনিবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দুই যুবলীগ নেতা আহত এর ঘটনায় প্রতিবাদ সভা করেছে।
প্রতিবাদ সভায় বক্তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সরকারের উন্নয়নের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত ও পরিবেশকে ভিন্নভাবে প্রবাহিত করার লক্ষ্যে যুবলীগ নেতাদের উপর হামলা করছে বলে প্রতিবাদ সভায় অভিযোগ করেছে বক্তারা।
বক্তারা অবিলম্বে দুষ্কৃতিকারী কর্তৃক যুবলীগ নেতা মো: গিয়াস উদ্দীন ও মো: কায়সার হামিদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে। পরৈকোড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক চৌধুরী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন কন্টাক্টার।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সেলিমের সঞ্চালনায় মামুরখাইন বাংলাবাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শিশু কিশোর মেলার সভাপতি মোঃ আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক সাবের হোসেন, আওয়ামী লীগ নেতা নাজিমুদ্দিন, ইউপি সদস্য ওয়ারেস আহমদ ও ছাত্র ছাত্রলীগ নেতা মোঃ সোহেল প্রমুখ।




