নুরুল ইসলাম : জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে প্রচন্ড গরমে। হাঁসফাস করছে প্রানীকুল। এ গরমে বেড়েছে অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের মাত্রা। এ অবস্থায় হাতপাখার কদর বেড়েছে লোহাগাড়ায়। চাহিদাও বেড়েছে। অত্র উপজেলা সদরের লোহাগাড়া বটতলী মোটরষ্টেশনসহ এলাকার বিভিন্ন হাটবাজারে দোকানগুলোতে বিক্রি হচ্ছে হাতপাখা। আবার অনেকে বিক্রি করছে ফেরী করে। তিন প্রকারের হাতপাখা বিক্রি হচ্ছে এখানে। এরমধ্যে কাপড়ের তৈরী ও তালপাতার তৈরী হাতপাখার পাশাপাশি বিভিন্ন দোকানে দেখা যায় মেশিনের তৈরী প্লাস্টিকের হাতপাখা।

কাপড়ের তৈরী হাতপাখায় রয়েছে নানা রঙের ফুলের কারুকার্য। মেশিনের তৈরী প্লাস্টিকের হাতপাখা ছাড়া কাপড়ের ও তালপাতার হাতপাখাগুলোতে চিকন বাশের হাতল রয়েছে। কাপড়ের তৈরী পাখাগুলো বিক্রি হচ্ছে স্তরভেদে, প্রতিটি ৮০-১০০টাকায়। তালপাতার পাখাগুলো বিক্রি হচ্ছে ২২০-২৫০টাকায়। কারখানায় তৈরী প্লাস্টিকের হাতপাখাগুলো বিক্রি হয় প্রতিটি ৬০-৭০ টাকায়।

দোকানদাররা জানান, গরমের শুরুতেই চাহিদা বেড়েছে হাতপাখার। চাহিদা বাড়ার পাশাপাশি হাতপাখার মূল্যও বৃদ্ধি পেয়েছে। চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ অপ্রতুল বিধায় স্বস্তির জন্য হাতপাখা কিনছে লোকজন। বিশেষ করে দুপুর বেলায় গরম যখন বাড়ে, তখনই হাতপাখাগুলোর শীতল বাতাস স্বস্তি আনে মানুষের মনে।