বিজন কুমার বিশ্বাস, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। রাতের আঁধারে গড়ে তোলা অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রসাশন।গতকাল শনিবার (০৬ মে) দুপুরে লিংকরোড বিটের মোহরীপাড়া, কলাতলীর চন্দ্রিমা এলাকায় এবং কলাতলীর লাইটহাউজ পাড়ায় পৃথক অভিযানে বেশ কয়েকটি অবৈধভাবে গড়ে উঠা ঘর ভেঙে দিয়েছে প্রশাসন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকারিয়ার নেতৃত্বে র্যাব -১৫ কক্সবাজার ও বন বিভাগ এ অভিযানে অংশ নেন।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা দি ক্রাইমকে, রেঞ্জের ঝিলংজা মৌজার সরকারী রক্ষিত বন ভূমির জায়গা দখল করে বসতি গড়ে তোলা হয়েছে। বিশেষ করে লিংকরোড বিটের মুহুরীপাড়া, কলাতলীর চন্দ্রিমা এলাকা এবং কলাতলীর লাইটহাউজ পাড়ায় এসব অবৈধ বসতি গড়ে তোলা হয়েছে। দুপুরে লিংকরোডে অভিযানে কয়েকটি ঘর গুড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে চন্দ্রিমা ও লাইটহাউজ পাড়ায়ও বেশ কয়েকটি ঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং সরঞ্জামাদী গাড়ি করে নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন থেকে কিছু ভূমিদস্যু সরকারি জায়গা দখল করে প্লট আকারে বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করছে।এমন অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকারিয়া দি ক্রাইমকে বলেন, অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে বেশ কয়েকটি বসতি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যাঁরা তাদের জায়গা বলে দাবি করছে তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। এরআগে কেউ কাজ করতে পারবেনা বলে তাদের জানিয়ে দেওয়া হয়েছে। কেউ অবৈধভাবে সরকারি জমি দখল করতে পারবেনা। এ বিষয়ে পৃথকভাবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সমীর রঞ্জন সাহা।