নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩ লক্ষ ৭৫ হাজার টাকার ৩৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।গতকাল বুধবার (০৩ মে)বিকাল ৫টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার রঘুনাথপুর এলাকা ও শিবালয় উপজেলার শিবালয় গ্রামে জনৈক মিজানুর রহমান এর ইলেকট্রনিক্স দোকানের সামনে হতে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-রবিউল আওয়াল প্রকাহ আঃ আওয়াল (৩৯),মোশারফ (৩০), রনি মিয়া ও লালন মল্লিক।

পুলিশ জানায়,শিবালয় উপজেলার রঘুনাথপুর এলাকা হতে দুই জনকে আটক করে। এসময় তাদের সাথে থাকা ২০ গ্রাম হেরোইন ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন ঐ উপজেলার রঘুনাথপুর গ্রামের আবুল ফজল শেখের ছেলে রবিউল আওয়াল প্রকাশ আঃ আওয়াল (৩৯) ও ধূসর (কালীবাড়ী জাফরগঞ্জ)গ্রামের নুরু শেখের ছেলে মোশারফ (৩০)।

পৃথক অভিযানে রাত ৮ টায় শিবালয় উপজেলার শিবালয় গ্রামে জনৈক মিজানুর রহমান এর ইলেকট্রনিক্স দোকানের সামনে হতে ঐ গ্রামের খালেক মিয়ার ছেলে রনি মিয়া ও হাসান মল্লিকের ছেলে লালন মল্লিককে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে সংশ্লিষ্ঠ থানায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।