আনোয়ারা প্রতিনিধি : দীর্ঘদিন পর আনোয়ারা উপজেলার আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৭২ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। গত ১৯ মার্চ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে।

গতকাল বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ হলেই বিভিন্ন ব্যক্তি ও বিভিন্ন মহল থেকে উপজেলা কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটির নিয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরাতন ও নতুন সমন্বয়ে উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পুরাতন কমিটি অনেকেই বাদ পড়েছেন। নতুন কমিটিতে স্থান না পাওয়া অনেকেই হতাশায় ভুগছেন।

গত ডিসেম্বর মাসে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অধ্যাপক এম এ মান্নান চৌধুরীকে সভাপতি ও জসিম উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ তিন মাস পরেই উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত কমিটিতে যারা সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিল না তারাই বাদ পড়েছেন। উপজেলা ঘোষিত নতুন কমিটি শক্তিশালী কমিটি। উক্ত নতুন কমিটি আগামী যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে।

তিনি আরো বলেন, উপজেলা আওয়ামী লীগের শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠনে সহযোগিতা করায় ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম কে ধন্যবাদ জানান।