বান্দরবান প্রতিনিধি: পাহাড় কন্যা বান্দরবানে আগত পর্যটকদের কাছে দর্শনীয় পর্যটন স্পট শৈল প্রপাত পর্যটন কেন্দ্র। শহর থেকে ৮ কিলোমিটার দূরে বান্দরবান-রুমা সড়কের পাশেই ফারুকপাড়া নামক স্থানে শৈলপ্রপাত অবস্থিত। সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি পাহাড়ি শীতল পানির প্রবাহ। যা প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সৃষ্টি।
ঝর্ণার হিমশীতল পানির ঢল শীতল আনন্দ দিবে দর্শনার্থীদের। প্রায় সারাবছরই দেশী বিদেশী পর্যটকে থাকলেও বর্ষাকালে শৈল প্রপাতের প্রবাহ বাড়ার সাথে সাথে বাড়ে এখানে বেড়াতে আসা পর্যটকদের সংখ্যাও। তবে বর্ষাকালে এ ঝর্ণার দৃশ্য অপরুপ সৌন্দর্যে রূপ নেয়। এ প্রপাতের আশপাশের পাহাড়ে বম সম্প্রদায়ের শতাধিক মানুষের বসবাস। শৈল প্রপাত পর্যটন কেন্দ্র কে উপলক্ষ করে রাস্তার ধারে ও স্পটের পাশেই গড়ে উঠেছে বেশ কিছু হস্তশিল্পের দোকান। শৈল প্রপাতের আশেপাশে বসবাসকারী বম সম্প্রদায়ের জনসাধারণ তাদের দৈনন্দিন জীবিকার প্রয়োজনে শৈলপ্রপাত এর পাথুরে পিচ্ছিল পথ ও ঝর্ণা ডিঙ্গিয়ে আশা যাওয়া করেন পাহাড়ের এপার থেকে ওপারে।
যাতায়াতের জন্য বিকল্প কোন পথ না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন স্থানীয়রা এই পথ দিয়ে যাতায়াত করেন। এছাড়াও আগত পর্যটকদের অনেকেই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার সময় ঝর্ণার পিচ্ছিল পাথুরে এলাকায় হাটতে,ঝর্ণার স্রোত সামলাতে না পেরে অসাবধানতা বশত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সম্মুখীন হয়। স্থানীয় বসবাসকারী জনসাধারণের রাস্তা পারাপার কস্ট লাঘবের পাশাপাশি পর্যটন কেন্দ্রের সৌন্দর্য বৃদ্ধির কথা মাথায় রেখে ব্যাবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,বান্দরবান কার্যালয়।
সম্পুর্ন নিজস্ব অর্থায়নে পর্যটন কেন্দ্রের সৌন্দর্যের সাথে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছে একটি নিরাপত্তা “ওয়েয়ার” যার নির্মাণে ব্যায় হয়েছে ৫ লক্ষ টাকা। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার এর সাথে কথা বল্লে তিনি জানান মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মহোদয় এসংক্রান্ত আলোচনায় জেলা আইন শৃংখলা সভায় নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, বান্দরবান মোঃ জিয়াউল ইসলাম মজুমদারকে এর প্রতিকারে বিশেষ উদ্যোগ ও ব্যবস্হা নিতে বলেন।
এর পরামর্শে সম্পুর্ন নিজেদের খরচে পর্যটন কেন্দ্রের সৌন্দর্য বজায় রেখে এই “ওয়েয়ার” টা নির্মাণ করা হয়েছ।দৃস্টি নন্দিত এই “ওয়েয়ার” টি যেমন আগত পর্যটকদের দুর্ঘটনা প্রবন এলাকায় যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করবে পাশাপাশি শৈল প্রপাত পর্যটন কেন্দ্রের আশেপাশের বসবাসকারী জনসাধারণ যাদের দৈনন্দিন প্রয়োজনে পাহাড়ের এপার থেকে ওপারে যাওয়া লাগে তারাও এর উপর দিয়ে নিরাপদে যাতায়াত করতে পারবে। পর্যটন কেন্দ্র এলাকায় বসবাসকারী স্থানীয় জনসাধারণ,নিজেদের সুবিধা ও পর্যটন কেন্দ্রের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন আগত পর্যটকদের অনেকেই। স্থানীয় বসবাসকারী জনসাধারণ যারা পর্যটন কেন্দ্র কে ঘিরে নিজেদের জীবিকার ব্যাবস্থা করে আসছেন তারা বলেন এই পর্যটন কেন্দ্র টি অনেক পুরনো,এবং খুবই জনপ্রিয়,প্রতি বছরি হাজারো ঝর্না প্রেমি পর্যটকের সমাগম ঘটে এই শৈল প্রপাত পর্যটন কেন্দ্রে।
তিনি শৈল প্রপাতের সৌন্দর্যকে পর্যটকদের নিকট আরও দৃষ্টিনন্দন করে দূর্ঘটনা প্রতিরোধে ছড়ার শেষ প্রান্তে Weir টাইপ low head Structure অল্প খরচে করার উদ্যোগ নেন । আগত পর্যটকগন এটার প্রশংসা করছে। জমে থাকে পানি স্হানীয় পাড়ার লোকজন ব্যবহার করছে, উপচে পড়া পানিতে ছড়ার সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে, সর্বোপরি নীচে পড়ে বড় ধরনের দূর্ঘটনা রোধ হয়েছে। পাহাড়ী পাথুরে ছড়ায় যেখানে কখনোই নৌযান চলার সম্ভাবনা নেই সেখানে এধরনের Structure নির্মান করে শুষ্ক মৌসুমে পানি ধরে রেখে নানান কাজে লাগানো যেতে পারে, সোলার পাম্প দিয়ে উচূ পাহাড়ে পানি উঠানো যায়, Solar Energy দূর্গম পাহাড়ে বিদ্যুৎ হিসেবে অন্ধকারে আলো দিবে। Spill Over করে পানি পড়াটাও পর্যটকদের নিকট দৃষ্টিনন্দন হবে। পাহাড়ী জনপদে পানি ও বিদ্যুৎ সংকটের এটা সঠিক সমাধান হতে পারে।




