ঢাকা ব্যুরো: আবারও তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার জিতলো এটুআই। এবার ই-হেলথ ক্যাটাগিরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ‘কোভিড- ১৯ টেলিহেলথ সেন্টার’ প্রকল্পটি।
সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের তথ্যসমাজ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন গতকাল বুধবার এটুআই এর পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং চীফ ই-গভর্ন্যান্স স্ট্র্যাটেজিস্ট ফরহাদ জাহিদ শেখ।
এছাড়াও সি৮ ক্যাটাগরিতে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) গণমাধ্যমের উন্নয়নবিষয়ক উদ্যোগ জাতিসংঘ তথ্য সমাজবিষয়ক বিশ্ব সম্মেলন পুরস্কার লাভ করলো সপ্তমবারের মতো।
সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের তথ্যসমাজ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার এটুআই এর পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং চীফ ই-গভর্ন্যান্স স্ট্র্যাটেজিস্ট ফরহাদ জাহিদ শেখ।
নাগরিক কেন্দ্রিক, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী তথ্যপ্রযুক্তিনির্ভর সমাজ গঠনে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় টেকসই উন্নয়নে অবদান রাখায় এই স্বীকৃতি প্রদান করা হয়।
এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর উদ্ভাবন ও তত্ত্বাবধানে, স্বাস্থ্য অধিদপ্তর ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের দিকনির্দেশনায় বেসিস, সিনেসিস আইটি, আইকন লিমিটেডের সমন্বিত প্রচেষ্টায় কোভিড-১৯ টেলিহেলথ সেন্টারটির মাধ্যমে করোনাকালীন দুঃসময়ে জনগণের কাছে চিকিৎসকের মূল্যবান পরামর্শ ও স্বাস্থ্য তথ্য সেবা পৌঁছে দেওয়া হয়।
গত বছর ‘তথ্য-প্রযুক্তির প্রয়োগ: জীবনের সব ক্ষেত্রে কল্যাণে- ই-সরকার’ শীর্ষক ৭ নম্বর শ্রেণিতে নির্বাচিত পাঁচটি ‘চ্যাম্পিয়ন’ এর মধ্যে এই পুরস্কার জিতে নেয় ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি (উন্নয়ন) কর ব্যবস্থা।
এর আগে ২০২০ সালে টানা সপ্তমবার ডব্লিউএসআইএস জিতেছিলো এটুআই। ই-বিজনেস ক্যাটাগরিতে একশপ (ekshop.gov.bd) এবং ই-এমপ্লয়মেন্ট ক্যাটাগরিতে দক্ষতা, ক



