বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি: দ্রব্যমূল্যের উর্ধগতি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ দশ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
মানববন্ধনে বক্তারা বলেন বর্তমান সরকার উন্নয়নের নামে দিনদিন দেশকে দুর্ভিক্ষের পথে ঠেলে দিচ্ছে। দেশকে বাচাঁতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন পাশাপাশি পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রয়োজন খালেদা জিয়ার মুক্তি।
বান্দরবান বাজার এলাকা এবং প্রধান সড়কের পাশে জড়ো হয়ে দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেনে। এসময় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাতে ফেস্টুন ও ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেয় বিএনপির নেতাকর্মীরা।
বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি গ্রাম বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ- সভাপতি লুসাইমং, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, পৌর বিএনপির সভাপতি নরুল ইসলাম, সদর উপজেলা সদস্য সচিব চনুমং, যুবদলের সভাপতি মাসুমসহ অনেকে




