নুরুল ইসলাম, লোহাগাড়া প্রতিনিধি : ১শ লিটার দেশীয় তৈরি পাহাড়ি মদসহ আজ শনিবার (১১ মার্চ) সকাল সোয়া ৯ টায় ৩ জন পচারকারীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় মদ পাচারে ব্যবহৃত সিএনজি চালিত ১টি অটোরিক্সা জব্দ করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা আধুনগর ইউনিয়নের ২নম্বর এলাকায় এক ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মদসহ পাচারকারীদের আটক করা হয়। পাহাড়ি এসব মদ, চট্টগ্রাম শহরের উদ্দেশ্য পার্বত্য লামা উপজেলার আজিজনগর হতে নিয়ে আসে ১মহিলাসহ ৩পাচারকারী। মদসহ আটকরা হল কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং কুরবাইন্যা ঘোনা এলকার বাসিন্দা, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মৃত আব্দুল লতিফের পুত্র মো: ইসহাক(৫২)। উত্তর হারবাং তচ্ছিয়ার পাহাড় এলাকার বাসিন্দা চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার খোকন মিয়ার স্ত্রী ইয়াছমিন আক্তার (২৮) ও লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজানের বাসিন্দা, সাতকানিয়া হরিণানগর এলাকার মৃত আশরাফ আলীর পুত্র কুরবান আলী (৫০)।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শরিফুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল মদসহ উক্ত ৩জনকে আটক করেছে। এব্যাপারে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।




