চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর পাহাড় সংলগ্ন এলাকার ইট ভাটা থেকে ৪ জনকে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসীরা। মাঝপথে ২জনকে ছেড়ে দিলেও অপর ২জনকে পাহাড়ের গভীর অরণ্যে নিয়ে যায় সন্ত্রাসীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোন রকম সংবাদ পাওয়া যায়নি।

গত ৮ মার্চ দিবাগত গভীর রাতে পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে দক্ষিণ হাশিমপুর মেসার্স বার আউলিয়া ব্রিক ফিল্ডে কাজ করার সময় ফিল্ডের মালিক আবু তাহের কোম্পানীর ভাই আবুল কালাম (৫৫) সাতকানিয়ার, চন্দনাইশ হাশিমপুর মৃত আবদুল খালেকের ছেলে ইউনুছ ড্রাইভার (৪৮), শ্রমিক আবছার (৩৫) ও সোহেল (৩৩) কে নিয়ে যায়। পূর্ব দিকে পাহাড়ের গভীর অরণ্যে নিয়ে যাওয়ার পথে শ্রমিক আবছার ও সোহেলকে ছেড়ে দেয়। আবুল কালাম ও ইউনুছ ড্রাইভারকে নিয়ে যায়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পরিবারের সদস্যদের সাথে কোন রকম যোগাযোগ হয়নি বলে জানান।

এ ব্যাপারে চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার খালেকুজ্জামান বলেছেন, তারা বিষয়টি শুনে ব্রিক ফিল্ডে সরজমিনে গিয়ে খোজ খবর নেন। তবে তাদের পরিবারের সদস্যরা কোন রকম তথ্য দিচ্ছেন না বলে জানান এবং থানায়ও লিখিতভাবে কেউ অভিযোগ করেন নাই।