নুরুল ইসলাম : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নাওঘাটা এলাকায় রাতের বেলায় পুকুর খননের নামে মাটি কাটছিল জসিম উদ্দীন (৩৯) নামে একজন। গত ৬ মার্চ দিবাগত রাত পৌনে ১টার দিকে উক্ত মাটি কাটা হচ্ছিল এস্কেভেটর দ্বারা।

গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহজাহান অভিযান চালায়। অভিযুক্ত জসিম উদ্দীন অপরাধ স্বীকার করায় তাকে ১লাখ টাকা জরিমানা করা হয়। অবশেষে এ ধরনের গর্হিত কাজ আর কখনো করবেনা মর্মে অঙ্গিকারনামা প্রদান করেন তিনি।

অভিযানে সাথে ছিলেন, লোহাগাড়া থানা পুলিশের একটি টিম। অভিযুক্ত জসিম উদ্দীন একজন মাটি বিক্রেতা বলে স্থানীয় লোকজন জানায়। অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন দীর্ঘদিন থেকে। তিনি পদুয়া নাওঘাটা এলাকার জৈনক নুরুল ইসলামের পুত্র।