বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধিঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আজ রোববার (০৫ মার্চ) প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৩ শুরু হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।তিনি আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ।জেলার আন্তঃস্কুল দল অংশগ্রহন করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং সহযোগিতায় বান্দরবান স্টেডিয়ামে এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় ।
প্রাইম ব্যাংক জাতীয় স্কুলক্রিকেট টুর্নামেন্ট টুর্নামেন্ট এর উদ্বোধনী দিনে সকালে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথির বক্তব্যে বলেন,ক্রীড়া প্রতিযোগিতা বান্দরবান একটি বড় অংশ। জেলা থেকে ইউনিয়ন পযার্য়ের পাশাপাশি খেলাধুলা করতে হবে।নিজের প্রতিভা বিকাশ করতে চাইলে নিজেকে স্ব-শিক্ষিত হতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, খেলার জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে তাদের মনোযোগী হতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধতন কর্মকর্তাসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি আহবায়ক (সহ- সভাপতি জেলা ক্রীড়া সংস্থা) অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, মেয়র মোঃ ইসলাম বেবী জেলা ক্রীড়া সম্পাদক, মজিবুর রহমান রশিদ, দিলীপ চন্দ্র দে,সম্পদ বড়ুয়াসহ বিভিন্ন প্রিন্ট ওইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
এবারের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন জেলার স্কুল এন্ড কলেজ শিক্ষাথীরা ক্রিকেট দল ইতিমধ্যে নাম এন্ট্রি করেছেন। আর উদ্বোধনী দিনে- বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় বনাম কালেক্টর স্কুল এন্ড কলেজ দল মোকাবেলা করবে।




