স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ পুলিশ (পুরুষ ও নারী) ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২ উৎসবমুখর পরিবেশে যাত্রা শুরু করেছে।আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনস ভলিবল মাঠে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সম্পাদক ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইদুর রহমান খান।

ময়মনসিংহ রেঞ্জ বনাম বরিশাল রেঞ্জ পুলিশের মধ্যকার খেলা দিয়ে শুরু হয় এ চ্যাম্পিয়নশিপের যাত্রা। ভলিবল চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে মোট ১৭টি দল ও নারী বিভাগে মোট ৬টি দল অংশগ্রহণ করেন।

লীগ ফরমেশনের অনুষ্ঠিত এ খেলায় পুরুষ বিভাগে ২টি গ্রুপের মধ্যে ‘এ’ গ্রুপে রয়েছে ডিএমপি, সিলেট রেঞ্জ, এপিবিএন, রাজশাহী রেঞ্জ, এন্টি টেররিজম, চট্টগ্রাম রেঞ্জ ও আরপিএমপি।

‘বি’ গ্রুপে রয়েছে ঢাকা রেঞ্জ, বিএমপি, এসএমপি, আরএমপি, সিএমপি, রংপুর রেঞ্জ, ময়মনসিংহ রেঞ্জ ও বরিশাল রেঞ্জ।

নারী বিভাগে ২টি গ্রুপের মধ্যে ‘এ’ গ্রুপে রয়েছে ডিএমপি, খুলনা রেঞ্জ, কেএমপি ও ‘বি’ গ্রুপে রয়েছে চট্টগ্রাম রেঞ্জ, এসএমপি ও এপিবিএন।

উদ্বোধনী দিনে পুরুষ বিভাগের মোট ৩টি খেলা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ রেঞ্জ বনাম বরিশাল রেঞ্জ পুলিশের মধ্যকার খেলায় ময়মনসিংহ রেঞ্জ ৩-১ সেটে জয়লাভ করে। দিনের অপর খেলায় এপিবিএন ৩-০ সেটে রাজশাহী রেঞ্জকে ও ডিএমপি ৩-০ সেটে সিলেট রেঞ্জকে হারিয়ে জয়লাভ করে।

বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।