ঢাকা ব্যুরো: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন টিম ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB)-৩ এর যৌথ অভিযানে আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর তেঁজগাওয়ের পূর্ব তেজতুরী পাড়া এবং ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন নেটওয়ার্ক বুস্টার এবং ওয়াকি-টকি জব্দসহ ২ জনকে আটক করা হয়েছে।

অভিযানে সর্বমোট ৬টি নেটওয়ার্ক বুস্টার, ৬টি বুস্টার ইনডোর এন্টেনা,৬টি বুস্টার আউটডোর এন্টেনা এবং ২টি ওয়াকি-টকি জব্দ করা হয়। আটককৃতদের বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অবৈধ নেটওয়ার্ক বুস্টার, জ্যামার, রিপিটার এবং ওয়াকি-টকির বিরুদ্ধে কমিশনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। বিটিআরসির অনুমোদনবিহীন বেতার যন্ত্রপাতি ক্রয়/বিক্রয় এবং ব্যবহার হতে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে, অন্যথায় কঠোর পদক্ষেপ গৃহীত হবে।