দীর্ঘ সময় চার্জ ধরে রাখার নিশ্চয়তা নিয়ে দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে হেলিও। ‘হেলিও ৬৫’ মডেলের এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের শক্তিশালী ব্যাটারি। এর সঙ্গে ৩৩ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা দেওয়া হয়েছে, যা দিয়ে ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট সময় লাগে। এছাড়া ফোনটিতে ১০ ওয়াটের তারযুক্ত বিপরীত চার্জিং সুবিধা রয়েছে, যার মাধ্যমে প্রয়োজনে অন্য যন্ত্রেও চার্জ দেওয়া সম্ভব।
ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির আইপিএস পর্দা, যার সর্বোচ্চ উজ্জ্বলতা ৮০০ নিটস। ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় ব্যবহারকারীরা গেমিং বা স্ক্রলিংয়ের সময় মসৃণ অভিজ্ঞতা পাবেন। সুরক্ষার জন্য এতে আয়রন গার্ড প্রটেকশন ব্যবহার করা হয়েছে। ছবি তোলার জন্য পেছনে রয়েছে এফ/১.৮ অ্যাপারচারসহ ৫০ মেগাপিক্সেলের স্বয়ংক্রিয় ফোকাস ক্যামেরা, যাতে ভিডিও ধারণে কাঁপুনি কমাতে ইলেকট্রনিক স্থিতিশীলকরণ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া ছবি ও ভিডিও তৈরির জন্য এতে মোশন ফটো, দ্বৈত দৃশ্য ধারণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ইমোজি ও জিআইএফ সুবিধা রয়েছে।
ফোনটির কার্যক্ষমতার জন্য ইউনিসক টি৭২৫০ চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে সর্বোচ্চ ১৬ জিবি র্যাম (৮ জিবি ভার্চুয়াল র্যামসহ) এবং ১২৮ জিবি অভ্যন্তরীণ ধারণক্ষমতা রয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। সফটওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েড ১৬ এবং পরবর্তীতে অ্যান্ড্রয়েড ১৭-এ উন্নীত করার সুযোগের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফোনটিতে ধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষার জন্য আইপি৬৪ মান, এনএফসি, দ্বৈত স্পিকার এবং আঙুলের ছাপ শনাক্তকরণ ও মুখমণ্ডল দিয়ে খোলার সুবিধা রয়েছে। কসমিক নেভি ব্লু, ম্যাগনেটিক অ্যাশ ও সিল্ক গ্রিন—এই তিন রঙে পাওয়া যাবে ফোনটি। গ্রামীণফোনের বান্ডেল সুবিধার পাশাপাশি এতে ১৫ মাসের ওয়ারেন্টি থাকছে। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৯৯৯ টাকা।




