প্রেস বিজ্ঞপ্তি: মুন্সিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরাপত্তা কর্মকর্তা মো.মহিউদ্দিন জানিয়েছেন, বঙ্গবন্ধু বলতেন-সাংবাদিক শিক্ষিত হলে,সাধারণ মানুষও শিক্ষিত হয়। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) মুন্সিগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সদস্যদের জন্য দুইব্যাপী মোবাইল সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি।
মো.মহিউদ্দিন আরো বলেন,বঙ্গবন্ধু ছিলেন সাংবাদিকবান্ধব নেতা। সাংবাদিকরা জাতির বিবেক আখ্যা দিয়ে দেশ গঠনে তাদের ভূমিকা কথা মনে করে দেন।
মুন্সিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বলেন,স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য।
অনুষ্ঠানের সভা প্রধান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ মোবাইল সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন। তিনি মোবাইল সাংবাদিকতাকে ওয়ান ম্যান আর্মি হিসেবে আখ্যা দেন।
জাফর ওয়াজেদ বলেন, মোবাইল সাংবাদিকতায় অডিও, ভিডিও, স্থির চিত্র নেওয়ার কৌশল নিয়ে আলোচনা করেন।
পিআইবি’র মহাপরিচালক আরো বলেন,চতুর্থ শিল্প বিপ্লবের অগ্রযাত্রায় মোবাইল সাংবাদিকতা অন্যতম অনুষঙ্গ।
পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতান রাব্বীর সমন্বয়ে প্রশিক্ষণে ৩৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন।