লোহাগাড়া প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। গত ০৯ জানুয়ারী সোমবার সকাল বেলা লোহাগাড়ায় তিনি পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। চট্টগ্রাম শহর থেকে সড়ক পথে তিনি আসার পথে সাতকানিয়ার কেরানীহাট এলাকায় তাকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয় দলীয় নেতাকর্মীরা। এরপর তিনি সাতকানিয়া উপজেলার বারদোনায় পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন। পরে তিনি লোহাগাড়ায় চুনতি শাহ শাহেব কেবলার মাজার জেয়ারত করেন। শাহ সাহেব কেবলার মাজার জিয়ারত শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত করেন। এ সময় সাথে ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়মালীগ সভাপতি খোরশেদুল আলম চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাতকানিয়ার কেরানীহাট থেকে নিজ গ্রাম বারদোনা হয়ে লোহাগাড়ার চুনতি শাহ সাহেব কেবলার মাজার পর্যন্ত পৌঁছার পর্যন্ত পথিমধ্যে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। পথে বিভিন্ন ষ্টেশনে তাকে ঘিরে মুখরিত হয় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে। ফুলেল শুভেচ্ছার জবাবে তিনি জাতির জনকের সুযোগ্য কন্যা আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য যে, গত সনের ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামীলীগের কাউন্সিল সম্মেলনে ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হন আমিনুল ইসলাম। এরপর প্রথম তিনি সাতকানিয়া ও লোহাগাড়ায় আসেন, তবে আনুষ্ঠানিকভাবে নয়। এসেছেন মা-বাবর কবর ও চুনতি শাহ সাহেব কেবলার মাজার জিয়ারতের উদ্দেশ্যে।