ঢাকা ব্যুরো: ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্য বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)র সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিএসইসি’র চেয়াম্যান মো. শহীদুল হক ভূঁঞা, এনডিসি সভাপতিত্ব করেন।

বাংলাদেশের স্বাধীণতার মহান স্থপতি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারী পাকিস্থানের সামরিক জান্তার অবরুদ্ধ কারাগার থেকে মুক্ত হয়ে সদ্য স্বাধীন দেশে প্রত্যাবর্তন করেন। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের ৫১তম বার্ষিকী আজ ১০ জানুয়ারী।

আলোচনা সভায় বিএসইসি’র চেয়ারম্যান বলেন, ১০ জানুয়ারি ১৯৭২ বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন এর মাধ্যমে আমাদের পূর্ণ স্বাধীনতা ও মুক্তি সুসম্পন্ন হয়। তিনি ১৯৭২ এ যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনে অক্লান্ত পরিশ্রম করেন। দেশকে গড়তে থাকেন। ১৯৭৪ এর বন্যা মোকাবেলা করে ১৯৭৫ এ সুবুজ বিপ্লব শুরু করেন ও দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হোন। মাত্র ১০৬৪ দিন রাস্ট্র পরিচালনায় বাংলাদেশের স্বীকৃতি অর্জন করেন। জাতি সংঘের সদস্য পদ লাভ করেন। কিন্তু পাকিস্তানের দোসররা ১৫ আগস্ট তাঁকে স্বপরিপারে হত্যা করে এ দেশের স্বাধীনতা ভূলুণ্ঠিত করার চেস্টা করে। দেশকে মিস্কনের দেশে পরিণত করে। তাঁকে হত্যার পরও তিনি অমর হয়ে আছেন ও বাঙালী জাতির বাতি ঘর হয়ে জাতিকে আলোর পথ দেখাছেন। তার সুযোগ্য কন্যার হাত ধরে বাংলাদেশ আজ উন্নয়নের মহা সোপানে অদম্য গতিতে এগিয়ে চলেছে। তিনি আমাদের স্বাধীনতার স্বপ্ন সারথী, আমাদের নিয়ে যাচ্ছেন ৪র্থ শিল্প বিপ্লবের জগতে। বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি। আগামি প্রজন্ম তাঁর চর্চা করে একটি উন্নত জাতি হিসাবে পৃথিবীর মানচিত্রে মাথা উচু করে এগিয়ে যাবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় এদেশের মানুষকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যান। দীর্ঘ নয় মাসের বেশি সময় ধরে পাকিস্তানের কারাগারের বন্দীজীবন শেষে তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন। সশস্ত্র মুক্তিযুদ্ধ ও ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকবাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়রী ১৯৭২ সালে বঙ্গবন্ধু দেশে ফিরে আসার মাধ্যমে বাঙালী পায় প্রকৃত বিজয়ের আনন্দ।

বিএসইসি’র পরিচালক অর্থ মো. মুনিরুল ইসলাম এবং পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন বদরুন নাহার সভায় বক্তব্য রাখেন।

১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা দাবি, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭০ এর নির্বাচন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মহাবিজয়ের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে বিএসইসি’র কর্মকর্তা ও কর্মচারী বক্তব্য রাখেন।

বিএসইসি’র সর্বস্তরের কর্মকর্তা ও কমচারীবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। সংস্থাটির অধীনে পরিচালিত ঢাকা ও চটগ্রাম অঞ্চলের ৯টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকগণ জুম মাধ্যমে সভায় সংযুক্ত হোন।

সভার শুরুতে বাংলাদেশের উন্নতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্নার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।