লোহাগাড়া প্রতিনিধিঃ আজ ১০ জানুয়ারী মঙ্গলবার দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে, উপজেলা পরিষদ মাঠে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। পরে লোহাগাড়া বটতলীস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও মুখ্য আলোচক ছিলেন সাধারণ সম্পাদক সালাউদ্দীন হিরু। প্রচার সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, মুহাম্মদ মিয়া ফারুক, নাজমুল হাসান মিন্টু, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ চৌধুরী ও মৎসজীবিলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাশু প্রমুখ।
বক্তারা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার জন্য দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়।




