মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ: সাতকানিয়া থানার অন্তর্গত খাগরিয়া ইউনিয়নের মৈশামূড়া গ্রামে মুন্সির হাটের দক্ষিণ পাশে গত ৮ই জানুয়ারি (রবিবার) ২৪শে পৌষ ১৪২৯ বাংলা দিবাগত রাতে আওলাদে রাসুল (সা.) হযরত শাহ সুফি হাজী সৈয়দ ওমর আলী (রা.) এর বার্ষিক ওরশ শরীফ ও ইছালে সাওয়াব মাহফিল যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
মদিনা কমিটি বাংলাদেশে পরিচালনায় গদিনশীল- জাহাঙ্গীর আলী আল চিশতি তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানের প্রথম অধিবেশনে কোরআনুল কারীম থেকে তাকরিফ পেশ করেছেন ওবাইদুল হক সিদ্দিকী, খতিব শান্তিরহাট জামে মসজিদ, চট্টগ্রাম এবং দ্বিতীয় অধিবেশনে কাওয়ালী মাহফিল পরিবেশন করেছেন মোহম্মদ ইমতিয়াজ কাউয়াল এবং মোহাম্মদ কাসেম কাওয়াাল।
উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন ধর্মপ্রাণ মুসল্লীগণ ও এলাকাবাসী।
Post Views: 212




