মোঃ রেজাউল করিম, ঈদগাঁও: কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগাঁও রেঞ্জের অন্তর্ভুক্ত সকল বিট এলাকায় অবৈধভাবে স্থাপনা করা যাবে না বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন। আজ বৃহস্পতিবার (০৫ জানুয়ারী) বিকালে ঈদগাঁও বন রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে  কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর- ইসলামাবাদ সিমান্তে অবস্থিত শাহ ফকির বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রভাবশালী গিয়াস উদ্দিনের নেতৃত্বে বন বিভাগের জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনায় এ অভিযান থালায় স্থানীয় বন কর্তৃপক্ষ।
অভিযানে রে‌ঞ্জের স্টাফ, ভি‌লেজার ও সি‌পি‌জি সদস্যবৃন্দ অংশ নেয়। অবৈধভাবে নির্মিত মার্কেট উচ্ছেদ করে বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়।
অবৈধ দখলদার থেকে বনের জমি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোমরিয়া ঘোনা বিট কর্মকর্তা মং মারমা।
বিশাল এ বন এলাকা দেখাশোনা ও পর্যবেক্ষণ করার জন্য পর্যাপ্ত জনবল না থাকায় দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হচ্ছে। সরকারি জমিতে ঘর নির্মাণকারীদের মামলা দেয়া হচ্ছে। অবৈধ দখলধারিদের উচ্ছেদ করে বনের জমি উদ্ধারের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসাইন খাঁন।