সাগর, নওগাঁ জেলা প্রতিনিধি: বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই পাওয়ায় তারা পড়াশোনায় উৎসাহিত হচ্ছে। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণকে শিক্ষা ক্ষেত্রে ‘মাইলফলক’ বলে উল্লেখ মন্ত্রীর।আজ রোববার (০১ জানুয়ারি) বেলা ১২টায় নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে ‘পাঠ্যপুস্তক বিতরণ উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন। মন্ত্রী এসময় সাপাহার ও নিয়ামতপুর উপজেলার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠান উদ্বোধন করেন।

খাদ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের জন্য আজ খুশির দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই খুশির উপলক্ষ্য তৈরি করে দিয়েছেন। একযোগে সব জায়গায় সকল শিক্ষার্থীর কাছে বছরের প্রথম দিনেই বই পৌঁছে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। শিক্ষার অনেক কন্টেন্ট এখন ডিজিটাল। শিক্ষার্থীদের লেখা পড়ায় স্মার্ট হওয়ার আহবান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, শুধু পোশাকে নয়, চিন্তা চেতনায় স্মার্ট হতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার বলে উল্লেখ করেন।

May be an image of 2 people and people standing

শেখ হাসিনা যত দিন বেঁচে আছেন তত দিন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক আর্থিক সংকটে অনেক দেশ বই ছাঁপাতে পারছে না। সেখানে দেশের সব শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে বই পৌঁছে দেওয়া সরকারের বড় সাফল্য।

পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেনের সভাপতিত্বে এসময় পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজরর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা এবং পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবার নওগাঁ জেলায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে মোট লাখ ৩৬ লাখের বেশি বই দেওয়া হবে। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে ৯ লাখ ২৬ হাজার ৩৬৫ নতুন বই। এর আগে খাদ্যমন্ত্রী মহাদেবপুর-সরাইগাছি-পোরশা (জেড ৫৪৫৬) সড়কের সরাইগাছি-নিতপুর অংশের প্রায় ৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজের ফলক উন্মোচন ও কাজের উদ্বোধন করেন। এ সড়কের নির্মাণ শেষ হলে পোরশার সঙ্গে নওগাঁ জেলা শহরের সড়ক যোগাযোগ সহজ হবে।