প্রেস বিজ্ঞপ্তি: ইংরেজি নতুন বর্ষ-২০২৩ এর উদযাপন উপলক্ষে গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের পক্ষ থেকে অফিস প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ আয়োজন করা হয়। পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরে পদার্পণের সেই অর্থবহ মুহূর্তকে রাঙিয়ে দিতে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব খন্দকার গোলাম ফারুক বিপিএম(বার), পিপিএম।
আয়োজন স্থলে এসে প্রধান অতিথি আগত অতিথিবৃন্দ ও সহকর্মীদের সাথে কুশলাদি বিনিময় করেন ও নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
হ্যাপি নিউ ইয়ার- 2023 উপলক্ষে গুলশান বিভাগের এই আয়োজনে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন,  উপ পুলিশ কমিশনার মোঃ আঃ আহাদ বিপিএম (বার), পিপিএম। বক্তব্যের শুরুতেই তিনি সম্মানিত গুলশানবাসীদের ধন্যবাদ জ্ঞাপন করেন তাদের সহযোগিতাপূর্ণ মনোভাবের জন্য। এছাড়াও নতুন বছরে গুলশান বিভাগের সকল স্টেকহোল্ডারসদের সাথে একই আন্তঃসম্পর্ক বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মাননীয় প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত পুলিশ কমিশনার সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করেন।নতুন বছরে সকলকে সাথে নিয়ে একটি নিরাপদ মহানগর বাস্তবায়নের আশাবাদও ব্যক্ত করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনারগণ। উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সম্মানিত সহ সভানেত্রী বেগম শারমিন আক্তার খান। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএমপি’র বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ গুলশান বিভাগের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।