নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মহাখালীতে পুরাতন ফার্নিচার ব্যবসায়ী “আলী হায়দার” এখন মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদের চেয়ারম্যান। বেতনভুক্ত কর্মচারী দিয়ে বস্তি এলাকার সহজ-সরল মানুষের কাছ থেকে শীতবস্ত্র ও ঘর দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নিচ্ছেন।
অভিযোগ পাওয়া গেছে, মহাখালী সাততলা এবং কড়াইল বস্তি থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন আলী হায়দার। আলী হায়দার নিজেকে কখনো কখনো ডাক্তার ইঞ্জিনিয়ার এবং মানবাধিকারের চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়ে থাকেন। বিভিন্ন এলাকার অলি-গলিতে মানবাধিকারের সাইনবোর্ড টাঙ্গিয়ে বিচার সালিশের নামে অর্থ আত্মসাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া মানবাধিকারের নামে বিভিন্ন থানা, ওয়ার্ড ও বিভিন্ন জেলায় কমিটি বাণিজ্যের মাধ্যমে টাকার বিনিময়ে হাজার হাজার কার্ড বিলি করার অভিযোগও রয়েছে।
উক্ত প্রতারণার দায়ে সাততলা এবং কড়াইল বস্তির সাধারণ মানুষ হায়দার আলীর বিরুদ্ধে প্রশাসনিকভাবে আইন ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
সম্প্রতি মহাখালী সাততলা বস্তি এলাকা থেকে টাকা উত্তোলনের সময় হাতে নাতে সাধারণ মানুষের হাতে ধরা পড়েন আলী হায়দারের এক মহিলা কর্মী। মানবাধিকারের পরিচয়পত্র দেখিয়ে ওই নারী বলেন, “আলী হায়দার তাকে পরিচয়পত্র দিয়েছেন। আলী হায়দার মানবাধিকার নিয়ে কাজ করেন। উনার সাথে এমপি, মন্ত্রীদের হাত আছে। তাদের সাথে লেনা দেনা করে প্রতিবন্ধীদের অনুদান দিবে, গরীবদের কম্বল দিবে আর যাদের ঘর নেই তাদের ঘরবাড়ি নেই তাদের নাম লিস্ট করতে এবং যাদের নাম লিস্ট করা হবে তাদের কাছ থেকে ২০ টাকা করে তুলতে বলেছে আলী হায়দার।” লিস্ট করা নাম নাকি মন্ত্রণালয়ে পাঠানো হবে।
ওই নারীকে প্রশ্ন করা হয়, আলী হায়দার কাউকে এ পর্যন্ত অনুদান, ঘরবাড়ি দিয়েছেন কিনা? ওই নারী বলেন, তিনি নতুন জয়েন করেছেন তাই এ বিষয়ে তার কিছু জানা নেই।
এবিষয়ে কথা বলতে আলী হায়দারকে মেসেঞ্জারে মেসেজ দিলে তিনি মেসেজ সিন করেও কোনো উত্তর দেননি।