কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সংরক্ষিত (৭,৮ ও ৯নং) ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর, সাংবাদিক জাহাঙ্গীর খাঁন’র সহধর্মিণী ও সাংবাদিক জান্নাতুল ফেরদৌস’র মা রুমা খাঁন মঙ্গলবার রাত ১১টা ৫ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—-রাজিউন)।
মৃত্যুকালে স্বামী, ১ছেলে ও ২মেয়েসহ অসংখ্যাক আন্তীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের জটিল রোগে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
বুধবার বেলা ১১টার সময় চাঁদগ্রাম গোরস্থান ঈদগাহ মাঠে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারন সম্পাদক আরিফুজ্জামান লিপটনসহ সাংবাদিকবৃন্দরা।
Post Views: 195




