বরিশাল জেলা প্রতিনধি: ‘থাকব ভালো রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে আজ রবিবার (১৮ ডিসেম্বর)সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়। আয়োজনের মধ্যে ছিল সকালে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, প্রবাসীদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির চেক প্রদান ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী অভিবাসীদের সম্মাননা প্রদান।
জেলা প্রশাসকের সভাকক্ষে র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন বলেন, এক কোটির বেশি অভিবাসী বিদেশে রয়েছেন। তাদের মধ্যে অর্ধেকের বেশি রয়েছেন কোন ধরণের প্রশিক্ষণ ছাড়া। এ কারণে প্রশিক্ষণ ছাড়া প্রবাসীরা নানা সমস্যায় ভুগছেন। এসময় বিদেশ গমনেচ্ছু কর্মীদের প্রশিক্ষণ ও ভাষা রপ্ত করে বিদেশ যাওয়ার জন্য তিনি পরামর্শ দেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল জেলা সিভিল সার্জন ডা.মারিয়া হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আল বেরুনি, জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক এ কে এম সাহাবুদ্দিন আহমেদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমের ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী সৌদি প্রবাসী নুরুজ্জামানকে সম্মাননা প্রদান করা হয়। তিনি গত এক বছরে ষাট লক্ষাধিক টাকা দেশে পাঠিয়েছেন।
এসময় প্রবাসীদের মেধাবী সন্তানদের মধ্যে ১০ জনকে ১৪ হাজার টাকা করে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।