সোহরাব হোসেন, উত্তরা : রাজধানীর দক্ষিণখানে চৈতি গ্রুপের ট্রেড ইউনিয়ন নেতা কামরুল হাসান, মোঃ সবুজ মিয়া, মোঃ বাচ্চু মিয়া সহ নেতৃবৃন্দর উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। আজ শনিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় চৈতি গ্রুপ থেকে শ্রমিকরা বিক্ষোভ মিছিলটি বের করে। এতে অংশ নেয়  আশিক ড্রেস ডিজাইন লিঃ, নাইস এ্যাপারেল ইন্ড্রাস্টিজ লিঃ, আশিক জিন্স এ্যাপারেল লিঃ সহ আশেপাশের আরো কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা। মিছিল শাহ কবির মাজার রোড হয়ে আজমপুর রেলগেইট এলাকায় গেলে পুলিশের বাধার মুখে পড়ে।
এসময় পুলিশের সাথে শ্রমিকদের কথা কাটাকাটি হয়। পরে সেখানেই তারা বিক্ষোভ করেন। শ্রমিকরা শ্লোগান দেন, “শ্রমিকের উপর হামলাকারীদের বিচার কর, করতে হবে। মালিকের দালালেরা হুঁশিয়ার সাবধান!” অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচার এবং চৈতি গ্রুপ ট্রেড ইউনিয়ন ধ্বংস ষড়যন্ত্র বন্ধের দাবি জানান।
জানা গেছে, সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণখান থানাধীন চৈতি গার্মেন্টস সংলগ্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করার কারনে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট চৈতি গার্মেন্টসের তিন শ্রমিককে ফোনে ডেকে নিয়ে হামলা করে সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত হয় ওই তিন শ্রমিক।মালিক পক্ষের ভাড়াটে বহিরাগত সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ আহত শ্রমিকদের।
এ ঘটনায় আহতরা হলেন, চৈতি গার্মেন্টসের কোয়ালিটি ইন্সপেক্টর কামরুল হাসান (৩২), ফিনিশিং আয়রনম্যান সবুজ মিয়া (২৮) ও বাচ্চু মিয়া (৩২)। তারা চিকিৎসাধীন আছেন।
আহত শ্রমিক কামরুল হাসান বলেন, ‘মেহেদী হাসান নামে এক বহিরাগত আমাদের ফোন দিয়ে গার্মেন্টসের সামনের মার্কেটের কাছে ডেকে নেয়। সেখান থেকে হাজীপাড়ার ১০ / ১২ জন আমাদের তিনজনকে জোরপূর্বক আওয়ামী লীগ নেতা বকুলের ক্লাবে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। জোর করে ধরে নিয়ে যাওয়ার একপর্যায়ে হাজী বিল্লাত আলী স্কুলের পাশে যাওয়া মাত্রই ১০ / ১২ জন লাঠিসোঁটা, রড নিয়ে আমাদের ওপর হামলা করে।’
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া এক শ্রমিক বলেন, ‘ঘটনার এতো দিন পেরিয়ে গেলেও পুলিশ হামলাকারীদের গ্রেফতার তো দুরের কথা মামলাই নিচ্ছেন না। পুলিশের আচরণ রহস্য জনক! তারা মালিকের কাছ থেকে ঘুষ খেয়েছে। পুলিশ মৌখিক ভাবে বলছে ন্যায় বিচার করব। কিন্তু বাস্তবে তারা হামলাকারীদের নিরাপত্তা দিচ্ছে।’
শ্রমিক নেতারা জানান, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার না করা হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।