সোনাগাজী প্রতিনিধি: বন্য কুকুরের আক্রমণে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীনের ১৭৫টি ভেড়ার মৃত্যু হয়েছে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে পার্শ্ববতী ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের আবুল্ল্যার চরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে কুকুরের ভয়ে ছাগল-ভেড়াসহ গবাদি পশু মাঠে ছাড়তে সাহস পাচ্ছেন না খামারিরা।

খামারের মালিক নজরুল ইসলাম শাহীন চৌধুরী বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার পার্শ্ববতী সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের আবুল্ল্যার চরে একটি ভেড়ার খামার গড়ে তুলেছি। তাতে মোট ২৭৫টি ভেড়া ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে খামারের রাখাল সেলিম পাশের বাজারে নাস্তা করতে যায়। এ সুযোগে ছয়টি বন্য কুকুর ভেড়ার খামারে হানা দেয়। ওই সময় ছয়টি কুকুরের কামড়ে মোট ১৭৫টি ভেড়া মারা যায়। মারা যাওয়া ভেড়ার মধ্যে ১৫০টি ভেড়া গর্ভবতী ছিল।

এ বিষয়ে জানতে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান দুঃখ প্রকাশ করে বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।