ঢাকা ব্যুরো: জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। মঙ্গলবার (১৩ ডিসেম্বর ২০২২ খ্রি.) ভোরে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান বেলা ৩টায় ডিএমপি মিডিয়া সেন্টারে উপস্থিত সাংবাদিকদের তাঁর গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানান ।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান প্রধান বলেন, নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জড়িত থাকার অভিযোগে জামায়াতের আমিরকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াতে ইসলামীর আমিরের ছেলে ডা. সাদিক সাইফুল্লাহ ওরফে ডা. রাফাতকে তার এক সহযোগিসহ সিলেট থেকে গ্রেফতার করে পুলিশ। ডা. রাফাত জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক ছিলেন।

সিটিটিসি প্রধান আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডা. রাফাত জানান, তিনি ইতোপূর্বে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য ছিলেন। তাঁর চেষ্টায় বহু লোক এ সংগঠনে যোগ দেয়। পরে ডা. রাফাত নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াতে দলবলসহ যোগদান করেন। ডা. রাফাতের নেতৃত্বেই প্রথম ১১ জন বান্দরবানের কুকি চিন ক্যাম্পে হিজরত করে। ডা. রাফাতের সামগ্রিক কার্যক্রমে জামাতের আমির ডা. শফিকুর রহমানের সমর্থন ও সহযোগিতা ছিল।

ডা. শফিকুর রহমানকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠনো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।