ঢাকা ব্যুরো: জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে আটক করা হয়েছে বলে তার দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোর চারটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পুলিশ তাকে আটক করে বলে জানায় তারা।

এ ব্যাপারে জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হননি। জানা যায়, তাকে মিন্টু রোডে পুলিশ কার্যালয়ে নেয়া হয়েছে। কি অভিযোগ বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে সেটি এখণো নিশ্চিত হওয়া যায়নি।

শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে শপথ নেন বছরতিনেক আগে। রাজধানীর একটি মিলনায়তনে দলের প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মা’ছুম তাকে শপথবাক্য পাঠ করান। শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।

এর আগে গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।