প্রেস বিজ্ঞপ্তি: পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে আজ রবিবার (১১ ডিসেম্বর)সকালে জেলার সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের অপরাধে ৫২হাজার টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় ও ১৮২ কেজি পলিথিন ও ৩৫৭ কেজি পলিথিনের রোল জব্দ করা হয়।
পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলাম অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
পুলিশ বিভাগ, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
Post Views: 223




