জাহাঙ্গীর হোসেন জুয়েল: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র উদ্যোগে শুক্রবার উপজেলা চত্বরে ২০তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে এক মানবন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবার দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি এড. আলম জাকারিয়া টিপু।
বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ।
Post Views: 212




