প্রেস বিজ্ঞপ্তি: বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা কর্তৃক আজ মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বন্যপ্রাণী সংরক্ষণে খুলনা ও বরিশাল বিভাগের নিবেদিত ৩০ জন স্বেচ্ছাসেবক নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর সোনাডাঙ্গা ও খুলনাতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট আইন ও বিধিমালা শীর্ষক ১০ দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন সংরক্ষক মিহির কুমার দে ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ ওয়াসিউল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর এইচ এম নুরুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোস্তাক উদ্দীন।
প্রশিক্ষণের সমন্বয়কারী ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৎস্য বিশেষজ্ঞ মোঃ মফিজুর রহমান চৌধুরী।
বন সংরক্ষক মিহির কুমার দে বলেন, স্বেচ্ছাসেবকদের কাজ করার আগ্রহ, উৎসাহ-উদ্দীপনা ও অনুপ্রেরণা আরো বৃদ্ধি পেয়েছে।




