প্রেস বিজ্ঞপ্তি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও বিদ্যুৎ খাতে সমন্বিত ইআরপি বাস্তবায়নের অগ্রগতি সংক্রান্ত এক সভা আজ মঙ্গলবার (০৬ ডিসেম্বর)সকালে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেনারেল ম্যানেজার প্রকৌশলী গোলাম মোস্তফা।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন) মোঃ আহসানুর রহমান হাসিব।
প্রধান অতিথি তার বক্তব্যে ইআরপি সংক্রান্ত গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। তাছাড়াও গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আর্থিক, কারিগরি ও প্রশাসনিক সকল কর্মকান্ডের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ পবিসের সার্বিক কর্মকান্ড ও আজকের অনুষ্ঠানের সুন্দর আয়োজনে সন্তোষ প্রকাশ করেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (অপারেশনাল পারফরম্যান্স) পাওয়ার সেল, মোঃ সাজিবুল হক, ইআরপি পরামর্শক মোঃ মুহীতুল হক, প্রোগ্রামার, আরইবি মোঃ হুমায়ুন কবির। সভায় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ইআরপি ফোকাল পারসনসহ সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।