প্রেস বিজ্ঞপ্তি: ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় এর যৌথ উদ্যোগে আজ সোমবার (০৫ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ও ২”শ কেজি পলিথিন ও ৪”শ কেজি পলিথিন তৈরীর রোল জব্দ করা হয়। এছাড়া কারখানা বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসন ঠাকুরগাঁও এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
আনসার সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
Post Views: 287




