প্রেস বিজ্ঞপ্তি:  পরিবেশ দূষণের দায়ে জামালপুর জেলার ৬টি ইটভাটাকে ২৫ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ সোমবার (০৫ ডিসেম্বর) সকালে পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক রুবেল মাহমুদ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে জামালপুর সদর ও সরিষাবাড়ি উপজেলার ৬টি ইটভাটাকে মোট ২৫ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও জামালপুর জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস সার্বিক সহযোগিতা প্রদান করেন।