ঢাকা ব্যুরো: পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহার করতে হবে। বাড়াতে হবে জ্বালানি দক্ষতা। দক্ষতার সাথে দ্রুত আধুনিক প্রযুক্তির সফল ব্যবহার আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকরি অবদান রাখবে।  আজ শনিবার (০৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে এফইআরবি আয়োজিত “জ্বালানির রূপান্তরঃ বৈশ্বিক প্রেক্ষাপট ও বাংলাদেশ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন।
https://fb.watch/hb0rhHrqLV/
তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতেই হবে। বৈদ্যুতিক যান চার্জিং নির্দেশিকা তৈরি করা হয়েছে, দ্রুততার সাথে বৈদ্যুতিক যানবাহনের প্রসার করা উচিৎ। এতে বিপুল পরিমান জ্বালানি তেল ও বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। নেট মিটারিং ও সোলার রূপটপ -এর ব্যবহার বাড়াতে জনসচেনতা বাড়ানো প্রয়োজন। স্টোরেজ ক্ষমতা বাড়ানো গেলে নবায়নযোগ্য জ্বালানি ২৪ ঘণ্টাই ব্যবহার করা যাবে। আমাদের মহাপরিকল্পনায় জ্বালানি হিসেবে হাইড্রোজেন থাকলেও তা আমাদের দেশের প্রেক্ষাপটে কতটা কার্যকরি হবে তা সময়ই বলে দিবে।
May be an image of 4 people and indoor
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গ্যাস আমদানি বেসরকারি প্রতিষ্ঠানদের জন্য ইতোমধ্যে উন্মুক্ত করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান জ্বালানি তেল আমদানি ও বিপণন করতে পারে সে বিষয়েও নীতিমালা তৈরি করা হচ্ছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ম তামিম। তিনি বাংলাদেশে চাহিদা ও সরবরাহ, জ্বালানি আমদানির অর্থনৈতিক প্রভাব, মহাপরিকল্পনা ও পূর্বাভাস, জ্বালানির রূপান্তরের বৈশ্বিক প্রবণতা, মুল্য-সাশ্রয় -ভারসাম্য,বাংলাদেশের চ্যালেঞ্জ ও প্রতিকার নিয়ে আলোকপাত করেন।
এফইআরবির নির্বাহী পরিচালক রিশান নসরুল্লাহ’র সঞ্চালনায় ও এফইআরবির চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো: মাহবুব হোসেন, বিদ্যুৎ সচিব মো: হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ বদরূল ইমাম বক্তব্য রাখেন।