পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগের সম্মেলনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও গুলিতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৯ নভেম্বর) বিকেলে স্থানীয় সরকারি মহিলা কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ শেখ (৪২), উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তারিকুল ইসলাম তাপস (৩৫), নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার (৫৫), জুয়েল শেখ (১৮), আখতারুজ্জামান শিকদার (৫৫), সুবোধ মিস্ত্রী (৪২), এনামুল শেখ টুকু (২৬), জাকারিয়া ব্যাপারী (৩০), মো. শাওন (৩০), মেজবা হাওলাদার (৩০), সোহাগ মৃধা (৪০), নিক্সন (২৩) ও জাকির হোসেন (২৮)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কৌশিক সাহা বলেন, ‘আহত নয় জনকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপস বলেন, ‘সন্ধ্যায় কেন্দ্রীয় নেতারা কমিটি গঠনের জন্য বঙ্গমাতা কলেজের দোতলার একটি কক্ষে বসে সিদ্ধান্ত নিচ্ছিলেন। এসময় আমরা ওই ভবনের নিচে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলাম। একপর্যায়ে পিরোজপুর থেকে জেলা আওয়ামী লীগের সভাপতিসহ অন্যদের সঙ্গে আসা এক যুবক গুলি ছোড়েন। ওই গুলিতে যুবলীগ নেতা রশিদ আহত হন।’

প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে থাকা কমপক্ষে ১০টি মাইক্রোবাস ভাঙচুর করা হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘কাউকে গুলি করতে দেখিনি। তবে গুলি করা হয়েছে বলে কয়েকজনে চিৎকার করে দৌড় দেন। পরে হামলা ও সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।’