ঢাকা ব্যুরো: ঢাকা মহানগর উত্তর থানা জামায়াতের রুকন সম্মেলন গোপনে আয়োজন করা হয় সাভারে একটি হাউজিংয়ের নির্জন স্থানে। সে সময় পুলিশের একাধিক টিম সেখানে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করে।

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জামায়াত-শিবিরের নেতাকর্মী আটকের বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি আটকের সংখ্যা ও এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, বিকেলে ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতরে গোপনে বার্ষিক রুকন সম্মেলনের আয়োজন করে জামায়াত ও ছাত্রশিবির। তারা ঢাকা মহানগর উত্তরর মোহাম্মদপুর পশ্চিম থানা থেকে এখানে এসেছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৬০ জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়। আটকের সংখ্যাটা সিক্সটি প্লাস হবে। তবে যাচাই-বাছাই চলছে।

তিনি আরও বলেন, মূলত এই সম্মেলনের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিলো বলে আমরা জানতে পেরেছি। আমরা উল্লেখযোগ্য আলামতসহ তাদের আটক করেছি। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।