প্রেস বিজ্ঞপ্তি: ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বরিশালে নানা আয়োজনের মধ্যদিয়ে আজ মঙ্গলবার (০১ নভেম্বর)সকালে বরিশাল জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস-২০২২ উদযাপন করা হয়।আয়োজনের মধ্যে ছিলো বর্ণাঢ্য যুব র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, সফল উদ্যোক্তাদের সম্মাননা এবং যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষানার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠান।
সকালে সার্কিট হাউজে বর্ণাঢ্য যুব র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান নেতৃত্ব দেন। এসময় ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক আবদুল কাদেরসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, যুব উদ্যোক্তাগণ ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
র‌্যালির পরে আলোচনা সভায় বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান প্রধান অতিথি ছিলেন।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার-এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক আবদুল কাদের, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক) বক্তৃতা করেন।
বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগই এখন তরুণ। যাঁদের বয়স ১৫ থেকে ২৯ বছরের মধ্যে। সংখ্যার হিসাবে, তরুণ জনগোষ্ঠী এখন ৪ কোটি ৫৯ লাখ। তরুনদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে হবে। দক্ষ যুব সমাজ আমাদের সম্পদ। তাদের কাজে লাগাতে হবে। তারাই ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে।
তিনি আরও বলেন, যুবকরাই শক্তি। তাদের সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে হলে প্রশিক্ষিত যুব সমাজ গড়ে তোলা একান্তভাবে অপরিহার্য। এখনো বাংলাদেশের অনেক কর্মক্ষম যুব শক্তি আছে, এটাই আমাদের বড় শক্তি। আমাদের এই জনশক্তিকে কাজে লাগাতে হবে। আমাদের যুবকরা এত বেশি মেধাবী, তারা সব কাজে পারদর্শিতা দেখাতে পারবে।
বরিশাল জেলা থেকে রিতা জেসমিন ও সালমা আক্তার নামে দুইজন নারী উদ্যোক্তা জাতীয়ভাবে নির্বাচিত হয়েছেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আজ পুরস্কার গ্রহণ করবেন বলে তাদের অভিনন্দন জানান বিভাগীয় কমিশনার । এসময় ১৯ জন উদ্যোক্তাদের ১১ লাখ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।