প্রেস বিজ্ঞপ্তি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আজ শনিবার (২৯ অক্টোবর) সকালে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ পালন করেছে । সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ। প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালন করা হয়।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১০ টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দফতর থেকে র্যালি বের হয়।র্যালি শেষে এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবদুল বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের পরিচালক এবং স্টাইলিশ গার্মেন্টসের স্বত্তাধিকারী সালাউদ্দিন আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
প্রধান অতিথি এবং বিশেষ অতিথি যানজটমুক্ত গাজীপুর গড়ার জন্য জিএমপি কমিশনারকে ধন্যবাদ দেন। অপরাধমুক্ত গাজীপুর গড়তে পুলিশের সাথে একসাথে কাজ করার আহবান করেন।
সভাপতির বক্তব্যে জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, সমাজ থেকে মাদক,ইভটিজিং ও ছিনতাই দূরে করতে কমিউনিটি পুলিশের ভূমিকা অপরিহার্য। অপরাধ দূরীকরণে গাজীপুরবাসীর মধ্যে ব্যাপকভাবে কমিউনিটি পুলিশিং ছাড়িয়ে দেওয়ার জন্য কমিশনার অনুরোধ করেন।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিও) এবং কমিউনিটি পুলিশিং মেম্বারদের (সিপিএম) মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা, পেশাজীবীগণ,নেতৃস্থানীয় ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয়গণ ও জিএমপির উর্ধ্বতন কর্মকর্তাগণ।




