রংপুর ব্যুরো: রংপুর জেলার গংগাচড়া উপজেলার ৫ নং লক্ষীটারী ইউনিয়নের মান্দ্রাইন পূর্বপাড়া গ্রামের আজগর আলীর বাড়ি থেকে প্রায় ৩০ লক্ষ বিড়ির শলাকার অধিক নকল ব্যান্ডরোল ও ব্যান্ডরোল বিহীন বিড়ি কাষ্টমস সুপার শফিকুলের নেতৃত্বে জব্দ করা হয়েছে। এ সময় স্থানীয় লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় পরিষদের হল রুমে রাখা হয়েছে। দুই দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন প্রকার আইনী ব্যবস্হা গ্রহন করেনি কাস্টম কর্তৃপক্ষ। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব হতে বঞ্চিত হচ্ছে।

এ বিষয়ে লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদির সাথে মুঠো ফোনে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি সাংবাদিকদের কিছু বলতে পারবোনা, কাস্টমস চালানটি আটক করে এখানে রাখতে চাইলে আমি সরকারি কর্মকর্তা ভেবে রাখতে বাদ্ধ হই। আপনাদের কিছু জানার থাকলে কাস্টমস এর কাছে জানতে জেনে নেন।

এ বিষয়ে মো. শফিকুল ইসলাম কাস্টমস কে তার মুঠো ফোনে একাধিক বার কল দিলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর সাথে কোনোরকম যোগাযোগ করা যায়নি। পরে কাস্টমস ডেপুটি কমিশনারের ফোনে রিং দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার সাথেও কোনো যোগাযোগ করা যায়নি। এমতাবস্থায় কাস্টমস কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস কে তার মুঠো ফোনে কল দিয়ে এ বিষয়ে জানতে চাইলে উনি বলেন, আজকে আইনি ব্যবস্থা গ্ৰহন করা হয়েছে, ডেপুটি কমিশনার ট্রেনিং এ থাকার কারনে ব্যবস্থা নিতে বিলম্ব হয়। আইনি কি পদক্ষেপ গ্ৰহন করছেন তার কাগজ চাইলে উনি বলেন, এমন আটক তো প্রায় প্রতিদিনই হচ্ছে, তো আপনাদের আজ কেনো মামলার কাগজ প্রয়োজন হলো এটাই তো বুঝতে পারলাম না, তবে এ বিষয়ে আপনারা ডেপুটি কমিশনারের সাথে কথা বলেন এই বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে আকিজ বিড়ি ফ্যাক্টরি লি. পক্ষে এজিএম মাহবুবুল আলম বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তার জোকসুত্রে দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা করে যাচ্ছে। ফলে সরকার বিপুল পরিমাণে রাজস্ব হতে বঞ্চিত হচ্ছে। এ সমিক্ষায় দেখা গেছে, রংপুর অঞ্চল থেকে প্রায় প্রতি মাসে ১২ থেকে ১৪ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি সঠিক দায়িত্ব পালন করেন সেক্ষেত্রে সরকার প্রতি মাসে এর দ্বিগুণ রাজস্ব সংগ্রহ করতে পারবে।