মোঃ মশিউর রহমান, রংপুর প্রতিনিধি: রংপুর কেরানীর হাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ধরনী কান্ত রায়ের বিরুদ্ধে আর্থিক লেনদেনে অনিয়ম, অবৈধভাবে শিক্ষক ও কর্মচারী নিয়োগ বানিজ্যে লাখ লাখ টাকা আত্মসাৎ, সুনির্দিষ্ট কিছু দুর্নীতি সহ নানান অভিযোগ এবং কলেজের জীববিজ্ঞানের শিক্ষিকার অনুপস্থিতে তার বেতন উঠিয়ে নেয়ার অভিযোগ উঠে এসেছে কলেজের গভর্ণিং বোর্ডের সদস‍্যদের মাঝে।
কলেজ গভর্ণিং বডির অভিভাবক সদস্য এ কে এম আমির হোসেন (আমু) এ বিষয়ে  দুর্নীতি দমন কমিশন (দুদক), শিক্ষা মন্ত্রণালয়, দিনাজপুর শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, পরির্দশন ও নিরীক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসন ও শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেন।
স্থানীয় এলাকাবাসীর কাছে জানতে চাইলে কয়েকজন জানায়, এই দুর্নীতির বিষয়ে তো এর আগে অনেক সাংবাদিক এসেছিল, এসেও কোনো সমাধানে আনতে পারেনি। কারন অধ‍্যক্ষ ধরনীকান্ত রায় সাংবাদিকদের টাকা দিয়ে মুখ বন্ধ করে দেয়। পড়ে আর সেই সাংবাদিকরা এখানে আসেইনা,এমনকি কোনো পত্রিকা বা টিভিতেও এই সংবাদ আজ পর্যন্ত দেখলাম না।
এ বিষয় আবারও অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করে দি ক্রাইমকে বলেন, আমির হোসেন যে অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ মিথ‍্যে ও বানোয়াট। এই অভিযোগে আমার কিছুই করতে পারবেনা আমির হোসেন। এমনকি গণমাধ্যম কর্মীরাও আমার কিছুই করতে পারবেনা। অধ‍্যক্ষের আগে স্বীকারোক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমি স্বীকার করেছিলাম যাতে ঝামেলা না হয়।
বিষয়টি সমঝোতায় রূপ নেয়, তবু যখন সমঝোতায় আসেনি কিন্তু এখন আর তা চাইনা ,আপনাদের যা করার আছে আপনারা করেন ,কলেজ উন্নয়ন ফান্ডের ব‍্যাংক স্টেটমেন্ট চাইলে তা দিতেও অস্বীকার করেন তিনি।
এদিকে উক্ত কলেজের জীব-বিজ্ঞানের শিক্ষিকা মোছাঃ রাফি আসমায়া শারমিন গত ২০১৯ সালে তার স্বামীর সাথে ডিবি লটারিতে আমেরিকা চলে যায়। এখন পর্যন্ত সে ওখানকার সিটিজেনশিপ নিয়ে বসবাস করছেন। কিন্তু অধ‍্যক্ষ ধরনীকান্ত রায় ঐ শিক্ষিকার একাউন্ট চেক ব‌ইয়ের কিছু পাতা স্বাক্ষর করে নিয়ে ঐ শিক্ষিকার বেতন উঠিয়ে নেন।
এ বিষয়েও অধ‍্যক্ষের কাছে জানতে চাইলে তিনি এই বিষয়টিও অস্বীকার করেন। রাফি আসমায়া শারমিনের একাউন্ট নাম্বারটি চাইলে উনি তা দিতে বাধ্য নন বলে জানান এবং বলেন, এ নিয়ে আমাকে বিরক্ত করবেননা।
এ নিয়ে সোনালি ব‍্যাংক সিওবাজার শাখার ম‍্যানেজারের কাছে কলেজ উন্নয়ন ও শিক্ষিকার একাউন্ট স্টেটমেন্ট চাইলে উনি আবেদন ছাড়া দিতে রাজি হয়নি। পড়ে তথ‍্য অধিকার ফর্মে আবেদন করা হয়,কিন্তু এখনও কতৃপক্ষ গনমাধ্যম কর্মীকে কোনোরকম তথ‍্য দিতে পারেনি,কেনো দিতে পারছেনা তা জানতে চাইলে কর্তব্যরত ম‍্যানেজার জানায়, আপনারা আবেদন করেছেন আমরা তা হেড অফিসে ফর‌ওয়ার্ড করে দিয়েছি। হেড অফিস থেকে এখন পর্যন্ত কোনো রেজাল্ট বা অনুমতি পাইনি। তবে অনুমতি পাওয়া মাত্রই আপনাদের আবেদন মাফিক তথ‍্য দেয়া হবে।
এ বিষয়ে পূর্বে জেলা শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেছিলেন, ইতিমধ্যে আমাদের তদন্ত শেষ করেছি এবং বিষয়টি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে,যদি দুর্নীতি প্রমাণিত হয় তাহলে তার প্রতি আইনি ব‍্যবস্থা নেয়া হবে। কিন্তু কুরবানীর আগে তদন্ত করা হলেও এখন পর্যন্ত কোনো রিপোর্ট দেয়া হয়নি। -(ধারাবাহিক প্রতিবেদনের ২য় পর্ব)