শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় বাপেক্স এর তত্বাবধানে শরিয়তপূর ১নং কূপ খননের লক্ষ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজ বৃহস্পতিবার (২০ অক্ঠোবর) সকালে সফলভাবে বিজয়-১০ রিগ মাষ্ট উত্তোলন করেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আশা করছে খনন শেষে এই কূপ থেকে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গত এক যুগে ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করেছে। সামনের দিনগুলোতে দেশের অর্থনীতি ও শিল্পায়নকে আরো গতিশীল করতে আমাদের বাড়তি গ্যাস প্রয়োজন। সেই চাহিদা পূরণে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ দেশীয় জ্বালানির উৎপাদন ও অনুসন্ধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
২০২৫ সালের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আরো ৪৬টি নতুন অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের কাজ শুরু করেছে। আশা করা যাচ্ছে এসব কূপ থেকে ৬১৮ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস পাওয়া যাবে।
Post Views: 366




