সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে হাইওয়ে পুলিশের ধাওয়ায় ট্রাকের নিচে পড়ে টমটম চালক নূর মিয়া (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কসেরতল নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে হাইওয়ে পুলিশ টমটম ও ব্যাটারিচালিত অটোরিকশা আটকে অভিযান শুরু করে। দুপুরে নূর মিয়ার টমটম ধাওয়া করলে বিপরীতমুখী একটি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই টমটম চালক মারা যান। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা প্রায় একঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, ‘দুর্ঘটনায় একজন টমটম চালক নিহত হয়েছেন। জনতা সড়ক অবরোধ করেছিল, পরে যান চলাচল স্বাভাবিক হয়। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
Post Views: 355




