আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি  :: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপিতে দ্বিধাবিভক্ত দিন দিন বৃহৎ আকার ধারণ করছে।আওয়ামীলীগ সরকার গঠণের পর যে সমস্ত নেতারা মাঠে ময়দানে ছিল না অথবা আওয়ামীলীগের সাথে সু-সম্পর্ক রেখে আঁতাত করে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে তাদের নিয়ে বিএনপিতে চলছে দ্বিধাবিভক্ত। এঅবস্থায় যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়নের মাধ্যমে উপজেলায় দলকে সংগঠিত করতে না পারলে খেসারত দিতে হবে বড় ধরণের। উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নেতাদের সঙ্গে কথা বলে তাঁদের এসব ভাবনার কথা জানা গেছে।

অতীতের অনেক বিএনপি নেতা উপজেলায় কোন ধরণের কর্মসূচি পালন না করে জেলা বা মহানগর কর্মসূচিতে ব্যানার নিয়ে ফটোশেসন করতে দেখা গেলেও ত্যাগীরা মাঠে ময়দানে আন্দোলন কেন্দ্রীয় কর্মসূচি পালন করে আসলেও পদ পদবী নিতে মরিয়া যারা দিনে বিএনপি রাতে আওয়ামীলীগ তারাই। সুতারাং কোন্দল গড়াচ্ছে স্পষ্ট হয়ে।

গত শনিবার চট্টগ্রাম নগরীর দোস্ত বিল্ডিংয়ে এক পক্ষের উপর আরেক পক্ষের চলেছিল চুরি মারামারি। এতে আহত হয়েছে সাবেক আনোয়ারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির আনসার (৫২) এবং বিএনপি নেতা রফিকুল ইসলাম খোকা (৫০) গুরুতর আহত হয়েছে।

জানা যায়, শনিবার দক্ষিণ জেলার বিএনপির আহবায়ক কমিঠির সদস্য ও উপজেলা কমিটির প্রতিনিধিদের সভা শেষে এঘটনা ঘটে।

বিএনপির একাধিক ত্যাগী কর্মীরা জানান, কেন্দ্রীয় নেতাদের উচিত সরেজমিনে ওয়ার্ডের নেতা কর্মীদের থেকে সাক্ষাৎকার নিয়ে যারা কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছে এবং নেতা কর্মীদের জন্য অর্থ ব্যয় করেছে, খোঁজখবর নিয়েছে তাদের মূল্যায়ন করা। আর যারা আওয়ামীলীগের সাথে আতাঁত রেখে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে নাই বরং আওয়ামীলীগের সাথে গোপনে ব্যবসা চালিয়ে গেছে তাদেরকে পদপদবী থেকে অব্যাহতি দিয়ে বিএনপিকে মুনাফিক মুক্ত রাখা। দ্বিধাবিভক্ত হওয়া এক গ্রুপ অন্যগ্রুপকে কেন্দ্র করে বিভিন্নভাবে দোষারোপ ও কোণঠাসা করার জন্য লিখালিখি করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

তৃণমূলের ত্যাগী নেতা কর্মীদের সাথে কথা বলে জানা যায়, আনোয়ারা উপজেলা থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কমিঠিতে ১১জন স্থান পেয়েছেন। তাদের মধ্যে থেকে এডভোকেট কবির চৌধুরী মারা যান। বাকী ১০ জনের মধ্যে সক্রিয় থেকে কর্মসূচী কারা পালন করেছে তাদের বিষয়টিও তদন্ত করার আহবান জানান।

এব্যাপারে বিএনপি নেতারা জানান, বিষয়টি সুরাহা করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বৈঠক বসছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করতে কেন্দ্রের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তৃণমূলের নেতা কর্মীরা। এই প্রতিবেদকের সঙ্গে একাধিক নেতার কথা হয়। এসব নেতার বেশির ভাগই বলেছেন দল পুনর্গঠনের ক্ষেত্রে যদি ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন যথাযথভাবে না হয় তাহলে হতাশ হয়ে অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়তে পারেন। তেমনটা হলে বিএনপির সাংগঠনিক অবস্থা আরও দুর্বল হবে।

উপজেলাজুড়ে বিপুল কর্মী-সমর্থক থাকা সত্ত্বেও সাংগঠনিক দুর্বলতার কারণে বিএনপির আজ হযবরল অবস্থা। আন্দোলনের সময় কর্মীরা মাঠে থাকলেও নেতাদের অনেককেই মাঠে পাওয়া যায় না। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে আনোয়ারার সাংগঠনিক ভিতকে মজবুত করার প্রতি নজর দেবেন দলের শীর্ষ নেতারা এমন মত দেন উপজেলার নেতা কর্মীরা।